মূল কনটেন্টে যান

অফিসিয়াল ওয়ারেন্টিসহ ১০০% অরিজিনাল ফোন — সারাদেশে ক্যাশ অন ডেলিভারি অফার দেখুন →

সহায়তা কেন্দ্র

কোনো সমস্যা? আমরা সবসময় আপনার পাশে আছি।

সাধারণ প্রশ্ন ও উত্তর

কিভাবে অর্ডার করব?

পছন্দের পণ্যের পেজে রং ও স্টোরেজ বেছে “কার্টে যোগ করুন” বা “এখনই কিনুন” চাপুন। তারপর নাম, মোবাইল নম্বর আর ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করুন। অ্যাকাউন্ট ছাড়াও অর্ডার করা যায়।

ফোনগুলো কি অরিজিনাল?

আমাদের সব ফোন অফিসিয়াল ডিস্ট্রিবিউটর থেকে আনা, সিল করা বক্সে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডসহ দেওয়া হয়। চাইলে IMEI নম্বর মিলিয়ে নিতে পারেন।

দুটি ফোনের মধ্যে কোনটি নেব বুঝতে পারছি না

পণ্যের ছবির পাশে ⇄ বাটন চাপুন, তারপর “তুলনা” পেজে গিয়ে স্পেসিফিকেশন পাশাপাশি দেখুন। চাইলে আমাদের হটলাইনে কল করুন, আমরা সাহায্য করব।

কোন কোন পদ্ধতিতে পেমেন্ট করা যায়?

ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, নগদ, রকেট এবং ভিসা/মাস্টারকার্ড — সবভাবেই পেমেন্ট করা যায়।

ইএমআই সুবিধা কিভাবে পাব?

২০টিরও বেশি ব্যাংকের ক্রেডিট কার্ডে ৩ থেকে ১২ মাসের ০% ইএমআই পাবেন (৳5,000 এর বেশি পণ্যে)। পণ্যের পেজে “প্ল্যান দেখুন” চাপলে মাসিক কিস্তি দেখতে পাবেন।

ডেলিভারি পেতে কতদিন লাগে?

ঢাকা শহরে ২৪ ঘণ্টার মধ্যে এবং ঢাকার বাইরে ২–৩ কর্মদিবসের মধ্যে ডেলিভারি দেওয়া হয়।

ডেলিভারি চার্জ কত?

ঢাকার ভিতরে ৳80 এবং ঢাকার বাইরে ৳150। ৳10,000 এর বেশি অর্ডারে সারাদেশে ডেলিভারি ফ্রি।

ওয়ারেন্টি ক্লেইম কিভাবে করব?

ফোনে সমস্যা হলে ইনভয়েস আর ওয়ারেন্টি কার্ড নিয়ে ব্র্যান্ডের অফিসিয়াল সার্ভিস সেন্টারে যান, অথবা আমাদের শোরুমে দিয়ে যান — আমরাই সার্ভিস সেন্টারে পাঠিয়ে দেব।

পণ্য বদলানো বা ফেরত দেওয়া যায়?

কেনার ৭ দিনের মধ্যে কারখানাগত ত্রুটি পেলে একই মডেলের নতুন পণ্য দেওয়া হয়। বক্স, অ্যাক্সেসরিজ ও ইনভয়েস সাথে রাখতে হবে।

পুরনো ফোন এক্সচেঞ্জ করা যায়?

হ্যাঁ। পুরনো ফোন শোরুমে নিয়ে আসুন, আমরা ফ্রি চেক করে সাথে সাথে দাম বলব। সেই টাকা নতুন ফোনের দাম থেকে বাদ যাবে।

আমাদের লিখুন

অর্ডার, ওয়ারেন্টি, এক্সচেঞ্জ বা ডেলিভারি নিয়ে যেকোনো প্রশ্ন জানান।

  • লেভেল ৪, মোবাইল প্লাজা, ঢাকা
  • প্রতিদিন সকাল ১০টা – রাত ৯টা